শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: রনজিত সরকার
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৪ AM

তাহিরপুরে গণসংযোগ ও উঠান বৈঠক

শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: রনজিত সরকার

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৩ ০৫:২৪:১১ AM

শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: রনজিত সরকার

ছবি : সংগৃহিত


তাহিপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রত্যাশি, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, অ্যাডভোকেট রনজিত সরকার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত  তাহিরপুর উপজেলা সদর, বড়দল, সুলেমানপুর, নুয়ানাঘর, মাড়ালা, পাঠাবুকা, মানিকখিলা,  লামাগাও গ্রামসহ বিভিন্ন গ্রামে জনসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি।

এ সময় জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেত্রীত্বাধীন  সরকারের উন্নয়ন, অগ্রগতি সম্পর্কে স্থানীয় নাগরিকদের অবগত করেন এবং আগামী দিনে বঙ্গবন্ধুর কন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, পাক হানাদারদের হাত থেকে দেশকে মুক্ত করতে বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন। আমরা বাঙালি জাতি যার যা  ছিল তা নিয়ে ঝাপিয়ে পড়েছিলাম। তাঁরই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর করে এদেশের মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার মতো সুযোগ্য নেতৃত্ব আছে বলে আজ বিশ্বের দরবারে বাংলাদেশ একটি ইর্ষণীয় উন্নয়ন ধারায় প্রবাহমান। এ ধারা অব্যাহত রাখতে হবে।

গণসংযোগ ও উন্নয়ন প্রচারণায় এ সময় উপস্থিত ছিলেন- দক্ষিণ বড়দল ইউপি সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,  তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, যুব ও ক্রিয়া  বিষয়ক সম্পাদক মিয়া হোসেন, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, সদস্য আজিজুল হক, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহীনুর তালুকদার, সাধারন সম্পাদক বাবুল মিয়া,  দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আলমগীর,মেম্বার মোফাজ্জল,  তাহিরপুর উপজেলা আওয়ামী  সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সামায়ুন কবির,  সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা,  সদস্য হাবিবুর রহমান,  মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ফজলু মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আজহারুল ইসলাম, সুনামগঞ্জ মৎসজীবিলীগের সদস্য শেখ গোলাম কাদির সুজন,  সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি  রুমন মিয়া, এমসি কলেজ ছাত্রলীগ নেতা নিপু মিয়া,  তাহিরপুর উপজেলা ছাত্র লীগ নেতা আলী আশরাফ রাজন,সামি,  শ্রীপুর দক্ষিণ  ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আকরামীন, সোহগীর, লিমন প্রমুখ।

SH