দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৯ PM

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৩ ০৭:১৬:০৫ AM

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

ছবি : প্রতিনিধি


সুনামগঞ্জের দোয়ারাবাজারে চিলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মন্নান মিয়া নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো ফজলে রব্বানি চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ইজারা বহির্ভূতস্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন কতিপয় বালু ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে শনিবার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া গ্রামের উকিল আলীর পুত্র বালু ব্যবসায়ী

 আব্দুল মন্নানকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উত্তোলন করা ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো ফজলে রব্বানি চৌধুরী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

A/B



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক