শান্তিগঞ্জে নির্বাহী কর্মকর্তার নামে চাঁদা দাবি, সতর্ক থাকার অনুরোধ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৬ AM

শান্তিগঞ্জে নির্বাহী কর্মকর্তার নামে চাঁদা দাবি, সতর্ক থাকার অনুরোধ

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৩ ০৯:২৭:৫৩ AM

শান্তিগঞ্জে নির্বাহী কর্মকর্তার নামে চাঁদা দাবি, সতর্ক থাকার অনুরোধ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহার নাম করে করে ফোনে বিভিন্ন মানুষের কাছ চাঁদা আদায়ের চেষ্টা করেছে একটি প্রতারক চক্র।

তবে এ ব্যাপারে উপজেলা প্রশাসনের ফেসবুক আইডিতে সতর্কতামূলক পোস্ট দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে পোশট দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে লিখা হয় একটি অসাধু চক্র ইউএনও, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ এর পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছে মুঠোফোনে কল দিয়ে টাকা চাচ্ছে! যা অত্যন্ত ঘৃণিত এবং জঘন্য কাজ।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।  এদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এম সি