শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৬ AM

শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৩ ০২:০৭:১১ AM

শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাসিক আইনশৃংখলা সভায় বক্তব্য দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। ছবি: প্রতিনিধি


সুনামগঞ্জের শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, অ্যাসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী। 

আরও বক্তব্য দেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন,  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: নুরুল হক ও সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।

SH