সংঘবদ্ধ ধর্ষণ: রাতভর অভিযানে বান্ধবীসহ পাঁচ আসামি গ্রেপ্তার
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৫ AM

সংঘবদ্ধ ধর্ষণ: রাতভর অভিযানে বান্ধবীসহ পাঁচ আসামি গ্রেপ্তার

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৩ ০৪:৩০:৩৩ AM

সংঘবদ্ধ ধর্ষণ: রাতভর অভিযানে বান্ধবীসহ পাঁচ আসামি গ্রেপ্তার

ছবি : সংগৃহিত


সুনামগঞ্জের তাহিরপুরে বান্ধবীর প্ররোচণায় ১৬ বছরের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিল। এ ঘটনায় বান্ধবী রিয়াসহ মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতভর অভিযানে বান্ধবী রিয়ার সহযোগিতায় অন্য আসামিদের গ্রেপ্তার করে বিশ্বম্ভরপুর থানা পুলিশ। 

আসামিদের গ্রেপ্তারে তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার আসামিরা হলেন, হৃদয় মিয়া (২৩), শামু (২০), সাগর (২২), রিয়া (১৮) ও হৃদয়। তারা সবাই বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা। এর আগে আসামি শামীম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) তাহিরপুর উপজেলার বারেক টিলায় ঘুরতে এসে বান্ধবীর ভাই ও অপরাপর আসামিরা দলবদ্ধ হয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। এই ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা করেন।

SH