৮ দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দরে কর্মচাঞ্চল্য শুরু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

৮ দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দরে কর্মচাঞ্চল্য শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৪/২০২৫ ১০:৪৩:০৯ পূর্বাহ্ন

৮ দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দরে কর্মচাঞ্চল্য শুরু

ছবি : সংগৃহীত


পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা আট দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।

আজ শনিবার (৫ এপ্রিল) সকালে ভারতে মাছ রফতানির মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম আবারও শুরু হয়। এতে বন্দরে ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

আখাউড়া স্থলবন্দর মাছ রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে অর্থাৎ গত ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত টানা আট দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ছিল।

তিনি আরও জানান, আজ সকাল থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ রফতানির মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম আবারও স্বাভাবিক গতি পেয়েছে। এতে বন্দরের ব্যবসায়ী, শ্রমিক ও চালকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

তবে বাণিজ্য বন্ধ থাকলেও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার এবং কাস্টমস দাফতরিক কার্যক্রম স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন ইমিগ্রেশন ইনচার্জ ওসি মো. আব্দুস সাত্তার এবং কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা সাদরুল হাসান চৌধুরী।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক