দুইপক্ষের সং*ঘর্ষে জামায়াত নেতাসহ নি*হত ৩
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩০ AM

দুইপক্ষের সং*ঘর্ষে জামায়াত নেতাসহ নি*হত ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ০১:৫৯:০৮ AM

দুইপক্ষের সং*ঘর্ষে জামায়াত নেতাসহ নি*হত ৩

ছবি সংগৃহীত


কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কক্সবাজার উখিয়ার কুতুপালং এলাকায় জমি বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে বলেও জানান তিনি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেট বিভাগে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৫
দেশে প্রতিদিন গড়ে ১০ খু'ন