আ ট ক ২ বাংলাদেশিকে ফেরত দিল বি এস এফ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৮ AM

আ ট ক ২ বাংলাদেশিকে ফেরত দিল বি এস এফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ১০:০০:১৭ AM

আ ট ক ২ বাংলাদেশিকে ফেরত দিল বি এস এফ

ছবি : সংগৃহীত


অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় আটক দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঝিনাইদহের মহেশপুর মাটিলা বিওপি এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ। রবিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে মহেশপুরে মাটিলা বিওপি’র বিপরীতে ভারতের রণঘাট বিএসএফ ওই দুইজনকে আটক করে।

ফেরত দেওয়া বাংলাদেশি নাগরিকরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার বড় ভোমরাশুড় গ্রামের তাপস বিশ্বাসের ছেলে তীর্থ বিশ্বাস (১৯) ও একই গ্রামের বিদ্যুৎ কুমার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাস (১৫)।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির মাটিলা বিওপি এবং ভারতীয় ৫৯ ব্যাটালিয়ন বিএসএফ-এর  রণঘাট কোম্পানির সঙ্গে সীমান্ত পিলার ৫৩ এর সন্নিকটে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি'র পক্ষে নেতৃত্ব দেন মাটিলা কোম্পানি কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জমান এবং বিএসএফ-এর রণঘাট কোম্পানি কমান্ডার এসি অভিষেক কুমার।

এসময় দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। বৈঠকে উভয় বাহিনীর কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: