৫০ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন ই উ পি সদস্য দুলু
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২২ AM

৫০ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন ই উ পি সদস্য দুলু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৪/২০২৫ ১১:৩৭:৪৮ AM

৫০ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন ই উ পি সদস্য দুলু

ছবি : ফাইল ফটো


ইচ্ছা শক্তিই পারে, সকল অসম্ভবকে সম্ভব করতে। তাই দীর্ঘ ৩৫ বছর পর ৫০ বছর বয়সে আবারেও এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বাসিন্দা দেলোয়ার হোসেন দুলু।গতকাল বৃহস্পতিবার উমরগাড়ি দারুল খায়ের সুন্নাহ দ্বি-মুখী দাখিল মাদরাসা কেন্দ্র থেকে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন।ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলু নাটোর জেলার জামনগর পশ্চিমপাড়ার মো. ছাবের আলীর ছেলে। এই উপজেলার জামনগর ৩ নম্বর করমদোশী ওয়ার্ডের ইউপি সদস্য তিনি। 

পরিবার সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক বৃত্তি পান। এরপর ১৯৮৮ সালে জামনগর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে জুনিয়র বৃত্তি লাভ করেন। এরপর ১৯৯০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার রুমে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় তার স্বপ্ন ভেঙে যায়। বন্ধ হয়ে যায় পড়াশোনা।

এরপর ২০২১ সালে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর করমদোশী ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি নতুন করে লেখাপড়া করার সিদ্ধান্ত নেন। সেই লক্ষ্যে পার্শ্ববর্তী রাজশাহী জেলার চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের দ্বি-মুখি দাখিল মাদরাসায় নবম শ্রেণিতে ভর্তি হন। শুরু করেন কঠোর পড়াশোনা। বৃহস্পতিবার এসএসসি দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন। 

ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলু বলেন, ‘ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল পড়াশোনা করে শিক্ষিত হবে। ভালো একটি সরকারি চাকরি করবে। সেই লক্ষ নিয়ে পড়াশোনা শুরু করি। ক্লাসে ১/ ২ রোলের নিচে নামেনি। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি লাভ করি। তবে ১৯৯০ সালে বাগাতিপাড়া কেন্দ্রে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলাম। কিন্তু তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন আমাকে বহিষ্কার করেন। অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমার সবসব স্বপ্ন ভেঙে যায়।’

তিনি বলেন, ‘আমার পরিবারের সবাই শিক্ষিত। ৩ মেয়েকে শিক্ষক করে গড়েছি। তারা এখন স্বাবলম্বী, চাকরি করছে। আবার মনের ইচ্ছা থেকে পড়া শুরু করলাম। এরপর চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের দ্বি-মুখি দাখিল মাদরাসায় নবম শ্রেণিতে ভর্তি হই। নতুন করে আবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছি। সবাবাই দোয়া করবেন, যেন আগের মতো ভাল ফলাফল অর্জন করতে পারি।’জামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, ‘মনোবল আর অধির আগ্রহই পারে সবকিছু সম্ভব করতে। তাই 

এই বয়সে এসে দুলু সকল বাধাকে অপেক্ষা করে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সেজন্য তাকে অসংখ্যক ধন্যবাদ জানাই। তিনি প্রমাণ করলেন যে, শিক্ষার কোনো বয়স নেই। শিক্ষাই পারে সব কিছু সম্ভব করতে। তার জন্য অনেক অনেক শুভ কামনা। তিনি সুশিক্ষায় সুশিক্ষিত হোক।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: