প্রেমিকার ছু রি র আ ঘা তে প্রেমিকের মৃ ত্যু
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২২ AM

প্রেমিকার ছু রি র আ ঘা তে প্রেমিকের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৪/২০২৫ ০৯:৪৯:৪৯ AM

প্রেমিকার ছু রি র আ ঘা তে প্রেমিকের মৃ ত্যু

প্রতীকী ছবি


বরিশালে প্রেমিকার ছুরির আঘাতে মাসুদুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার (১১ এপ্রিল) বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মাসুদের ভাই মাহফুজুর রহমানের দাবি, ব্যবসায়ের দুই লাখ টাকা নিতে তাকে ছুরিকাঘাত করেছে শান্তা।

নিহত মাসুদুর রহমান (৪৫) বরিশাল নগরীর নতুন বাজার টেম্পু স্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি ওই এলাকায় বেকারির ব্যবসা করতেন। অভিযুক্ত শান্তা নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকার শওকত মোল্লার মেয়ে।

পুলিশ জানায়,গত বুধবার রাতে নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকার একটি বাসায় মাসুদকে ছুরিকাঘাত করা হয়। এরপর অভিযুক্ত প্রেমিকা শান্তাকে আটক করা হয়েছিল। তখন মাসুদ দুর্ঘটনায় জখম হয়েছে বলে জানালে অভিযুক্ত শান্তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এ বিষয়ে অভিযোগ করবেন না বলেও তখন জানিয়েছিলেন মাসুদ।

মাসুদুর রহমানের ভাই মাহফুজুর রহমান জানান, তার বড় ভাই মাসুদুর রহমানের বেকারির ব্যবসা রয়েছে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর মাসুদ শান্তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বুধবার বেকারির মালামাল আনার জন্য ২ লাখ টাকা নিয়ে তিনি রওনা হলে শান্তা ফোন করে তাকে বাসায় ডাকে। এরপর শান্তা ও তার ভাই লোকমান হোসেন ওই টাকা নেওয়ার জন্য জোরাজুরি করলে মাসুদুর রহমান দিতে অস্বীকৃতি জানায়। এ সময় শান্তা তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে স্থানীয়রা আমাদের খবর দিলে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় মাসুদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান জানান, মাসুদের সঙ্গে শান্তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তাই মাসুদ বিষয়টি চেপে যেতে চেয়েছেন। এখন যেহেতু তার মৃত্যু হয়েছে সেহেতু আমরা এ বিষয় নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: