নি ষি দ্ধ ছা ত্র লী গ নে তা দের সাথে খোশগল্পে মাতলেন সাকিব
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

নি ষি দ্ধ ছা ত্র লী গ নে তা দের সাথে খোশগল্পে মাতলেন সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৪/২০২৫ ১০:৩০:১৫ পূর্বাহ্ন

নি ষি দ্ধ ছা ত্র লী গ নে তা দের সাথে খোশগল্পে মাতলেন সাকিব

ছবি : সংগৃহীত


সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের নেতাদের সাথে কুশল বিনিময় করে ফের বিতর্কের জন্ম দিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আওয়ায়মী লীগ সরকারের পতনের পর থেকে স্বেচ্ছা নির্বাসনে থাকা সাকিব এখন যুক্তরাষ্ট্রে ঘাঁটি গেড়েছেন। সেখানেই নিষিদ্ধ ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের সাথে আড্ডা দিতে দেখা গেছে সাকিব আল হাসানকে।

গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় ৮টার কিছু সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা স্বপ্নীল খান। সেখানে ছাত্রলীগ নেতাদের সঙ্গে একসাথে বসে খাওয়া দাওয়া হাস্যজ্জ্বল রূপে সময় কাটাতে দেখা যায় সাকিব আল হাসানকে। 

ছবিগুলো প্রথমে ফেসবুকে পোস্ট করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ছাত্রলীগ নেতা স্বপ্নীল খান। তিনি ক্যাপশনে লেখেন, ‘আজ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাথে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব ভাই’। এর পরে ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং শুরু হয় নানা ধরণের নেতিবাচক মন্তব্য। 

ছাত্রলীগের স্বপ্নীলকে অনেক সময় অনলাইনে বিভিন্ন টক-শোতে অংশগ্রহণ করতে দেখা যায়। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন করতেও দেখা গেছে তাকে। এছাড়াও তার আইডি থেকে বিএনপি ও জামায়াতকে নিয়ে নানা ধরণের গুজব ও ভুয়া ভিডিও প্রচার করতে দেখা যায়। সাকিবের মত একজন আন্তর্জাতিক তারকাকে নিয়ে লাগাতার বিতর্কে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। এমনকি তার লজ্জা শরম নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক