সড়ক দু র্ঘ ট না য় তিন এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আ হ ত
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৬ AM

সড়ক দু র্ঘ ট না য় তিন এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আ হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ১০:২৪:৩৮ AM

সড়ক দু র্ঘ ট না য় তিন এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আ হ ত

প্রতীকী ছবি


লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক দুর্ঘটনায় তিন এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (১৪ এপ্রিল) বিকাল ৫টায় রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাসাবাড়ি বাজার এলাকায় রৌশনআরা তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মাথায় গুরুতর আঘাত রয়েছে, ভেঙে গেছে দুই হাত ও পা।

এ ছাড়াও গতকাল সোমবার সারা দিনে ও আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পৃথক আটটি  সড়ক দুর্ঘটনায় ১৫ কিশোর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তবে কারও প্রাণহানি হয়নি।

আহতরা হলেন- বামনী সাইচা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও হায়দারগঞ্জ মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী রিফাত হোসেন (১৮), চরআবাবিল ইউপির পশ্চিম চর আবাবিল গ্রামের মহরন হোসেনের ছেলে রাশেদুল হাসান নিলয় (১৮) ও বামনী সাইচা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোবারক হোসেন (১৭)। নিলয় ও মোবারক রাখালিয়া গ্রামের প্রিন্সিপাল কাজী ফারুকি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেবেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মোটরসাইকেলে লক্ষ্মীপুর থেকে রায়পুরে আসার পথে ট্রাক ওভারটেক করতে গিয়ে একটি দ্রুতগামী পিকআপের ধাক্কায় তিন জনই মারাত্মক জখম হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এ সময় দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেল। পালিয়ে গেছে পিকআপটি।

বিষয়টি নিশ্চিত করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদা আক্তার মিতু জানান, হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে তাদের তিন জনকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুই জনের অবস্থা খুব খারাপ।

এ বিষয়ে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনা খুবই মর্মান্তিক। এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: