ঢাকায় গিয়ে দুই দিন ধরে সাংবাদিক নি খোঁ জ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৭ PM

ঢাকায় গিয়ে দুই দিন ধরে সাংবাদিক নি খোঁ জ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৫ ০৮:৪১:২৮ AM

ঢাকায় গিয়ে দুই দিন ধরে সাংবাদিক নি খোঁ জ

ছবি : সংগৃহীত


ঢাকায় গিয়ে দৈনিক কালবেলার গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান (৩৩) দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বুধবার (২১ মে) নিখোঁজ সাংবাদিকের স্ত্রী সালমা আক্তার কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ মনিরুজ্জামান টাঙ্গাইলের গোপালপুর থানার জুম্বাবাড়ী গ্রামের আব্দুস ছালামের ছেলে। তিনি কালিয়াকৈরে শাহীন স্কুলের পরিচালক। 

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার (২০মে) সকালে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে কালিয়াকৈরের লতিফপুর এলাকার শাহীন ক্যাডেট স্কুলের গেটের সামনে থেকে প্রাইভেট কার দিয়ে রওনা করে। তার সঙ্গে আব্দুল্লাহ আল মামুন, প্রাইভেট কার চালক নিরঞ্জন সরকার ও অজ্ঞাত এক ব্যক্তিও একই গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বিকেল ৫টার দিকে মনিরুজ্জামানের মোবাইল ফোনে স্ত্রী সালমা যোগাযোগ করলে তিনি ঢাকায় আছেন বলে জানান।

এরপর সাংবাদিক মনিরুজ্জামান বাড়িতে ফিরে না আসায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। অপরদিকে সাংবাদিক মনিরুজ্জামানের সঙ্গে থাকা আব্দুল্লাহ আল মামুন ও প্রাইভেট কার চালক নিরঞ্জন সরকারের মোবাইল ফোন বন্ধ রয়েছে। বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জিডিতে উল্লেখ করেছেন।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, শুনেছি তিনি ঢাকা থেকে মিসিং হয়েছেন। তারপরও আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ