প্রেমের পর অন্যত্র বিয়ে, চাচাতো ভাইয়ের গোপনা*ঙ্গ কা ট লে ন নারী!
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৭ PM

প্রেমের পর অন্যত্র বিয়ে, চাচাতো ভাইয়ের গোপনা*ঙ্গ কা ট লে ন নারী!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৫ ০৮:৪৭:০৩ AM

প্রেমের পর অন্যত্র বিয়ে, চাচাতো ভাইয়ের গোপনা*ঙ্গ কা ট লে ন নারী!

ছবি : সংগৃহীত


রাজশাহীর বাগমারায় এক নারী তার চাচাতো ভাইয়ের গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ মে) রাত সোয়া ১০টার দিকে উপজেলার গোয়ালকান্দী ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর জাহিদুল ইসলাম (৩৫) নামের ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহিদুলের বাড়ি চন্দ্রপুর মণ্ডলপাড়া গ্রামেই।

স্থানীয়রা বলছেন, চাচাতো বোনের সঙ্গে জাহিদুলের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি অন্যত্র বিয়ে করেন জাহিদুল। এ কারণে হয়তো তার গোপনাঙ্গ কেটে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে ওই নারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারীর বাড়িতে প্রবেশ করেন জাহিদুল। এসময় তার হাতে দুটি কোমল পানীয়র বোতল দেখেছেন এলাকাবাসী।

দীর্ঘ সময় পর ওই নারীর বাড়ির পাশের খড়ের ঘর থেকে চিৎকার দিয়ে বেরিয়ে আসেন জাহিদুল। আশপাশের লোকজন ছুটে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তবে, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ