জলাবদ্ধতায় না*কাল জকিগঞ্জ পৌরবাসী
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৬ PM

জলাবদ্ধতায় না*কাল জকিগঞ্জ পৌরবাসী

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ০২:০১:২৮ AM

জলাবদ্ধতায় না*কাল জকিগঞ্জ পৌরবাসী

ছবি: নিজস্ব


সিলেটের জকিগঞ্জ পৌরসভায় টানা বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। প্রায় প্রতিটি ওয়ার্ডেই হাঁটুপানিতে ডুবে গেছে সড়ক, বাজার এবং গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। ব্যাহত হচ্ছে নাগরিক জীবন, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্য। 

জানা গেছে, সাম্প্রতিক অতিরিক্ত বৃষ্টির ফলে কাস্টমস অফিস, উপজেলা ডাকঘর, উপজেলা পশু হাসপাতাল, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা ও আলমনগরসহ পৌরসভার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। 

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে পৌর এলাকায় পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই। অল্প বৃষ্টিতেই ড্রেন উপচে পড়ে এবং পানি রাস্তায় জমে থাকে দিনের পর দিন। 

অপরিচ্ছন্ন ড্রেন, অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও রাস্তাঘাটের বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা অভিযোগ করেন, পৌর কর্তৃপক্ষ নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় সমস্যাটি দিনকে দিন তীব্র আকার ধারণ করছে। স্থানীয়দের দাবি, দীর্ঘস্থায়ী সমাধানের জন্য প্রয়োজন দ্রুত ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক পদক্ষেপ। 

এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আব্দুল খালিক বলেন, জলাবদ্ধতা নিরসনে পৌরসভা দ্রুত উদ্যোগ নিচ্ছে। নাগরিকদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর