ফরাসি প্রেসিডেন্টকে প্রকাশ্যে মুখে ধা*ক্কা মারলেন স্ত্রী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৭ PM

ফরাসি প্রেসিডেন্টকে প্রকাশ্যে মুখে ধা*ক্কা মারলেন স্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ০৪:১২:৫৭ AM

ফরাসি প্রেসিডেন্টকে প্রকাশ্যে মুখে ধা*ক্কা মারলেন স্ত্রী

ছবি: সংগৃহীত


ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে প্রকাশ্যে ধাক্কা মেরেছেন তার স্ত্রী। বার্তাসংস্থা এপির ক্যামেরায় ধরা পড়েছে এমন ঘটনা। ম্যাক্রোঁ তার দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে ভিয়েতনাম গেছেন। এপির ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে অবতরণ করার পর তার বিমানের দরজা খোলা হয়েছে। ওই সময় হঠাৎ করেই ম্যাঁক্রোর মুখে দুই হাত দিয়ে সজোরে ধাক্কা মারেন তার স্ত্রী ব্রিগিট্টি ম্যাঁক্রো।

এতে কিছুটা বিব্রত হয়ে যান প্রেসিডেন্ট ম্যাঁক্রো। তবে কয়েক মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নেন তিনি। এরপর বাইরে অপেক্ষমান কর্মকর্তাদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। তবে তার স্ত্রী ওই সময়ও বিমানের ভেতরই অবস্থান করছিলেন। এতে তার মুখের অভিব্যক্তি বোঝা যায়নি। এর কিছুক্ষণ পর এই দম্পতি বিমানের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে থাকেন। কিন্তু অন্যবারের মতো স্বামীর হাত ধরে আর নামেননি বিগিট্টি।

 এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিশেষ করে ম্যাঁক্রোর বিরোধীরা ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার দিতে থাকেন। এছাড়া কিছু ছবিও ভাইরাল হয়।

 ম্যাঁক্রোর দপ্তর এসব ছবির সত্যতাকে প্রথমে উড়িয়ে দিয়েছিল। তারা বলেছিল এগুলো ইডিট করা। তবে পরবর্তীতে জানা যায়, ম্যাঁক্রোর স্ত্রী যে তাকে ধাক্কা মেরেছেন সেটি সত্যি তথ্য।

পরবর্তীতে ম্যাঁক্রোর এক ঘনিষ্ঠ সহযোগী জানান, প্রেসিডেন্ট ও তার স্ত্রীর মধ্যে সাধারণ ‘ঝগড়া’ হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি। ম্যাক্রোঁর বহরে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ও তার স্ত্রী একে-অপরের সঙ্গে মজা করছিলেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন