সী মা ন্তে পাগল যুবককে পুশইনে বা*ধা, ৬ গরু নিয়ে গেল বি এস এফ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৭ PM

সী মা ন্তে পাগল যুবককে পুশইনে বা*ধা, ৬ গরু নিয়ে গেল বি এস এফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ০৭:২০:৪৫ AM

 সী মা ন্তে পাগল যুবককে পুশইনে বা*ধা, ৬ গরু নিয়ে গেল বি এস এফ

ছবি : সংগৃহীত


লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মানসিক ভারসাম্যহীন (পাগল) এক যুবককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। এতে বাধা দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও এলাকাবাসী। এ সময় বিএসএফ সদস্যরা ওই যুবককে সীমান্তের শূন্যরেখায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। পরবর্তীতে তারা বাংলাদেশের অভ্যন্তর থেকে ছয়টি গরু ধরে নিয়ে যায়। সোমবার (২৬ মে) দুপুরে পাটগ্রাম উপজেলার রহমানপুর এলাকার জীমনাল সীমান্ত সংলগ্ন ৮১৮ নং মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ একজন মানসিক ভারসাম্যহীন যুবককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল। বিষয়টি স্থানীয়েদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান এবং বিএসএফের এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। বিএসএফের সঙ্গে তাদের প্রথমে বাগবিতণ্ডা হয়, যা পরে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। গ্রামবাসী লাঠি হাতে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। তবে পিছু হটার সময় তারা ওই মানসিক ভারসাম্যহীন যুবককে সীমান্তের শূন্যরেখায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। এ ঘটনার কিছুক্ষণ পর বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে বাঁধা থাকা ছয়টি গরু ভারতের দিকে নিয়ে যায়।

রহমানপুর সীমান্তের স্থানীয় বাসিন্দা রাহিচ ইসলাম জানান, গরুগুলো বাংলাদেশের অংশে ঘাস খাওয়ার জন্য বাঁধা ছিল, সেখান থেকেই বিএসএফ সেগুলো ধরে নিয়ে যায়। এই অপ্রত্যাশিত ঘটনাটি সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ একজনকে পুশইন করার চেষ্টা করেছিল। পরে তারা ওই মানসিক যুবকের হাত-পা বেঁধে সীমান্তে ফেলে রেখে যায়।

এ বিষয়ে তিস্তা ৬১ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মুসাহিদ মাসুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন