পুলিশ পে টা নো সেই আ সা মি খু*ন করল স্ত্রীকে
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৬ PM

পুলিশ পে টা নো সেই আ সা মি খু*ন করল স্ত্রীকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ১২:০৭:১৩ PM

পুলিশ পে টা নো সেই আ সা মি খু*ন করল স্ত্রীকে

ছবি : সংগৃহীত


বগুড়ায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধরের মামলায় পলাতক আসামি রোহান ব্যাপারী এবার ছুরিকাঘাতে স্ত্রী ববি আক্তারকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (২৫ মে) রাত ১১টার দিকে শহরের নুরানি মোড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

পরে স্ত্রীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর রোহান সেখান থেকে পালিয়ে যান। ববি আক্তারের স্বজন জানান, সাত বছর আগে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

জানা গেছে, গত ১৫ এপ্রিল রাতে বগুড়া শহরের কালীতলা এলাকায় রোহান ও তার কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য মদ্যপ অবস্থায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করেন। সম্প্রতি বেলী নামের এক নারীর সঙ্গে রোহানের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। স্ত্রী ববি ওই সম্পর্কে বাধা দিলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। রোববার রাতে ঝগড়ার একপর্যায়ে রোহান ধারালো ছুরি দিয়ে স্ত্রীর বুক ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন।

বগুড়ার সদর থানার ওসি হাসান বাসির কালবেলাকে জানান, ববির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর রোহানের বাবা রবিউল ব্যাপারী ও মা পপি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন