মশা নিয়ন্ত্রণে সে*নাবাহিনীকে দায়িত্ব প্রদান বিষয়ে যা জানাল ডিএনসিসি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

মশা নিয়ন্ত্রণে সে*নাবাহিনীকে দায়িত্ব প্রদান বিষয়ে যা জানাল ডিএনসিসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ১১:৪৭:১৬ পূর্বাহ্ন

মশা নিয়ন্ত্রণে সে*নাবাহিনীকে দায়িত্ব প্রদান বিষয়ে যা জানাল ডিএনসিসি

ছবি : সংগৃহীত


সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের একটি বক্তব্য উল্লেখ করে দাবি করা হয়েছে যে, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে, যা সত্য নয়। কতিপয় গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মমর্তা জোবায়ের হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব ডিএনসিসি পালন করবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিএনসিসি সেনাবাহিনীর এসব কার্যক্রমে গর্বিত। ডিএনসিসিসহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনী, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এবং সেনাবাহিনীর বিভিন্ন সহায়ক প্রতিষ্ঠানের সহযোগিতা উল্লেখযোগ্য।

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নয়, বরং সেনাবাহিনীর সহায়ক প্রতিষ্ঠান বাংলাদেশ ম্যাশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সহযোগিতা গ্রহণ করা হবে।

সেখানে আরও বলা হয়, বিএমটিএফ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সিলেট, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মশক নিধন কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদান করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী