ঈদের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভিন্নতা : কেউ পাচ্ছে ২৫, কেউবা মাত্র ১০ দিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৮ PM

ঈদের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভিন্নতা : কেউ পাচ্ছে ২৫, কেউবা মাত্র ১০ দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ০৩:১৯:২০ AM

ঈদের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভিন্নতা : কেউ পাচ্ছে ২৫, কেউবা মাত্র ১০ দিন

ছবি : সংগৃহীত


আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে ঘিরে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানভেদে ছুটির সময় ও পরিমাণে রয়েছে ভিন্নতা। কেউ পাচ্ছে ২৫ দিনের বিশ্রাম, কেউবা মাত্র ১০ দিনের স্বল্পমেয়াদি ছুটি।

২০২৫ শিক্ষাবর্ষের সরকারি শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। অন্যদিকে সবচেয়ে কম ছুটির মুখোমুখি হচ্ছেন সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা।

প্রাথমিক বিদ্যালয়ে তিন সপ্তাহ ছুটি

প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ৩ জুন থেকে। ক্লাস শুরু হবে ২৩ জুন। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা টানা ২১ দিনের ছুটি পাবেন।

মাধ্যমিকে ঈদ-গ্রীষ্মের টানা ছুটি ২৩ দিন

মাধ্যমিক স্তরে ছুটি শুরু হবে ১ জুন। ঈদ এবং গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে এটি চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর ২০ ও ২১ জুন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে। অর্থাৎ মোট ২৩ দিনের ছুটি থাকছে এই স্তরে।

কলেজ পর্যায়ে ছুটি কম

সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ছুটি শুরু হবে ৩ জুন এবং শেষ হবে ১২ জুন। শুধুমাত্র ঈদের ছুটি থাকলেও গ্রীষ্মকালীন অবকাশ এই স্তরে রাখা হয়নি। তাই মোট ছুটি মাত্র ১০ দিন।

মাদরাসায় সর্বোচ্চ ২৫ দিন ছুটি

সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে ১ জুন থেকে। এটি চলবে ২৫ জুন পর্যন্ত। এরপর ২৬ জুন থেকে পাঠদান শুরু হবে। মাদরাসাগুলোর এই ২৫ দিনের টানা ছুটি শিক্ষাপঞ্জি অনুযায়ী সর্বোচ্চ।

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ১৯ দিন

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সব প্রতিষ্ঠানেও ছুটি শুরু হচ্ছে ১ জুন থেকে এবং চলবে ১৯ জুন পর্যন্ত। পরবর্তী সময়ে সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে আবার ক্লাস শুরু হবে। এতে করে ছুটির সময় দাঁড়াচ্ছে মোট ২১ দিন।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জির ভিত্তিতে এবারের এই ছুটি নির্ধারণ করা হয়েছে। মূলত, শিক্ষাব্যবস্থায় বৈচিত্র্য থাকায় বিভিন্ন স্তরে ছুটির ভিন্নতা থাকলেও, সব শিক্ষার্থী ও শিক্ষক যেন ঈদের আনন্দ এবং অবকাশের স্বস্তি একসঙ্গে উপভোগ করতে পারে, সেই দিকটি মাথায় রেখেই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন