পানিতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৮ PM

পানিতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ০৩:৪৭:০৮ AM

পানিতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

ফাইল ছবি


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মে) বেলা দেড়টায় উপজেলার কাঁচপুরের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বেহাকৈর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- বেহাকৈর নয়াপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে হাবিবুর (৮) ও একই এলাকার হানিফোর ছেলে জুনায়েদ (৬)।

জানা গেছে, ফুটবল নিয়ে খেলার সময় শিশুদের বল পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। সেই বল পানি থেকে তুলতে পুকুরে নেমে দুই শিশু ডুবে যায়। এক নারী দেখতে পেয়ে উভয়ের পরিবারকে বিষয়টি জানান। এরপর আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা শিশুদের উদ্ধার করে তাৎক্ষণিক কাঁচপুরের মর্ডান হাসপাতাল নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে ওই হাসপাতালে ভর্তি না নিয়ে অন্য হাসপাতালের নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর মদনপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, তাদের কাছে এমন কোনো খবর দেওয়া হয়নি। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন