বন্যহাতির আ ক্র ম ণে বৃদ্ধার মৃ*ত্যু
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ PM

বন্যহাতির আ ক্র ম ণে বৃদ্ধার মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৫/২০২৫ ০৬:২৯:৪২ AM

 বন্যহাতির আ ক্র ম ণে বৃদ্ধার মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি নামাপাড়া পুরোনো ফরেস্ট অফিস এলাকায় গভীর রাতে বন্যহাতির আক্রমণে ছুরতন নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত রঙ্গু শেখের স্ত্রী।

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধার ঘরে হানা দেয় হাতির দল। তাকে ঘর থেকে টেনে বের করে আঙিনায় এনে শুঁড় দিয়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে।  বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও নালিতাবাড়ীর বাতকুচি ও পলাশিকুড়া এলাকায় তাণ্ডব চালায় একদল বন্যহাতি। ছুরতন নেছার বসতবাড়িও সম্প্রতি হাতির আক্রমণে বিধ্বস্ত হয়েছিল। সে সময় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণও দেওয়া হয়।

এদিকে বুধবার রাতেও মধুটিলা ইকোপার্কের ক্যান্টিনে হানা দিয়ে ভেতরে রাখা খাদ্যদ্রব্য ও কোমল পানীয় খেয়ে ও পায়ে মাড়িয়ে নষ্ট করেছে হাতির দল। এর আগে ২০ মে ঝিনাইগাতির বড় গজনী সড়ক ও গজনী-বাকাকুড়া সড়কে আরও দুজনকে মেরে ফেলে হাতির দল।

রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান, ঘটনার সময় এলাকায় টানা মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ফলে ইআরটি সদস্য ও বন বিভাগের কর্মকর্তারা ঘর থেকে বের হতে পারেননি।

হাতির এমন ধারাবাহিক তাণ্ডবে আতঙ্কে দিন কাটাচ্ছে সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মানুষ। স্থানীয়দের দাবি হাতির চলাচলের পথ ও নিরাপত্তা নিশ্চিত না করলে প্রাণহানি বন্ধ করা যাবে না।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক