জোড়া মাথার দুই কন্যাশিশুর জন্মের আগেই মৃ*ত্যু
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ PM

জোড়া মাথার দুই কন্যাশিশুর জন্মের আগেই মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৫/২০২৫ ১১:৩১:৩৭ AM

জোড়া মাথার দুই কন্যাশিশুর জন্মের আগেই মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


নাটোরের বড়াইগ্রামে জোড়া মাথার দুই মৃত কন্যাশিশু প্রসব করেছেন  জরুফা খাতুন (২৪) নামে এক নারী। শুক্রবার (৩০ মে) দুপুর ৩টার দিকে উপজেলার বনপাড়া আমেনা হাসপাতালে তিনি শিশু দুইটি প্রসব করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈল গ্রামের কৃষক সুমন আলীর স্ত্রী জরুফা খাতুন গতকাল বৃহস্পতিবার বিকেলে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে আলট্রাসনোগ্রাফি করা হলে চিকিৎসক জানান গর্ভে জমজ শিশু রয়েছে।

শুক্রবার প্রসব বেদনা উঠলে নরমাল ডেলিভারিতে জোড়া মাথার মৃত দুই কন্যাশিশু প্রসব করেন জরুফা খাতুন। এসময় শিশুদের চারটি হাত, চারটি পা এবং দুইটি মাথাযুক্ত অবস্থায় দেখা যায়।

মারা যাওয়া নবজাতকদের মা জরুফা বলেন, গর্ভবতী হওয়ার সাত মাস ২৮ দিন পর তিনি সন্তান প্রসব করলেন। প্রসবের কিছুক্ষণ আগেই দুই সন্তানের মৃত্যু হয়। তার ৭ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

আমেনা হাসপাতালের চেয়ারম্যান ডা. আনছারুল হক জানান, এমন জোড়া লাগানো শিশুর জন্ম হয় তা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি। জীবিত থাকলে তাদের আলাদা করার সুযোগ থাকত।  ইমম্যাচিউরড (অপরিপক্ক) থাকায় মৃত অবস্থায় জন্ম হয় শিশু দুইটির।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক