লালমনিরহাটে জা*পা অফিস পু ড়ি য়ে দিল দু র্বৃ ত্ত রা, উ ত্তে জ না ছড়ালো এলাকায়
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ PM

লালমনিরহাটে জা*পা অফিস পু ড়ি য়ে দিল দু র্বৃ ত্ত রা, উ ত্তে জ না ছড়ালো এলাকায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ১০:৩৯:১০ AM

লালমনিরহাটে জা*পা অফিস পু ড়ি য়ে দিল দু র্বৃ ত্ত রা, উ ত্তে জ না ছড়ালো এলাকায়

ছবি : সংগৃহীত


লালমনিরহাট জেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে কিছু দুর্বৃত্তরা।গতকাল শনিবার রাত ১১টার দিকে শহরের আলোরুপা মোড়ের জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ৮-১০টি মোটরসাইকেলযোগে ১৫-২০ জন দুর্বৃত্ত এসে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা প্রথমে পার্টি অফিসে তালা ভাঙচুর করেভিতরে প্রবেশ করে লুটপাট করে এবং কার্যালয়ের কিছু জিনিস বাইরে বের করে এনে অফিসের ভিতরে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সেখান থেকে সরে যায়।

এ সময় জাতীয় পার্টির পাশের মার্কেটের দোকানগুলোয় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।বে ততক্ষণে জাতীয় পার্টির কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসা লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এসে দেখি পুরো অফিস পুড়ে গেছে। কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। তবে বিষয়টি দলীয় উচ্চ পর্যায়ে জানানো হয়েছে।’এ ঘটনায় আশেপাশে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক