দেশব্যাপী দূ ষ ণ রো*ধে অ ভি যা ন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৩ AM

দেশব্যাপী দূ ষ ণ রো*ধে অ ভি যা ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৬/২০২৫ ১১:৩৫:২৪ AM

দেশব্যাপী দূ ষ ণ রো*ধে অ ভি যা ন

ছবি : সংগৃহীত


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (৬ জুন) ঢাকা মহানগরে শাহজাহানপুর, খিলগাঁও রেলগেট সংলগ্ন হাট, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন হাট, গাবতলি গরুর হাট, দনিয়া কলেজের পূর্বপাশ ও ছনটেক মহিলা মাদ্রাসা সংলগ্ন হাটে মোট চারটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় হাটে উপস্থিত হাট পরিচালনা কমিটির সদস্য ও ব্যাপারীদের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করা হয়। হাটগুলোতে কোরবানির পশুর বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার জন্য লিফলেট বিতরণ এবং মাইকে প্রচারের নির্দেশনা দেওয়া হয়।

একইদিন বাংলা কলেজ ও টেকনিক্যাল এলাকায় কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে আটটি মামলার মাধ্যমে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১৭টি হর্ন জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা জেলায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) আইন, ২০০৬ অনুযায়ী একটি মোবাইল কোর্ট পরিচালনায় তিনটি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় ও সাতটি হর্ন জব্দ করা হয়।

২০২৫ সালের ২ জানুয়ারি থেকে ২ জুন পর্যন্ত সারা দেশে পরিবেশ দূষণ রোধে ৯৯৯টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এসব অভিযানে ২ হাজার ৩৬১টি মামলার মাধ্যমে মোট ২৫ কোটি ২৬ লাখ ৩১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানগুলোতে ৪৭৯টি ইটভাটার চিমনি ভেঙে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ, ২১৬টি ভাটা বন্ধে নির্দেশনা, ১৩২টি ভাটার কাঁচা ইট ধ্বংস, ১৫টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ছয়টি প্রতিষ্ঠান থেকে আটটি ট্রাক সিসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দসহ কারখানা বন্ধ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী