ঈদ উপলক্ষে বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫২ AM

ঈদ উপলক্ষে বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ০৯:৫৫:৪৮ AM

ঈদ উপলক্ষে বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর

ছবি : সংগৃহীত


আগামী ৭ জুন উদযাপিত হতে যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব কুরবানী ঈদ। পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে ১০ দিন বন্ধ থাকছে পঞ্চগড়ের চারদেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্থলবন্দর বাংলাবান্ধা আমদানি রপ্তানি কার্যক্রম।

গতকাল সোমবার বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড কর্তৃপক্ষ ও বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনকে জানানো হয়েছে। এ সময়ের মধ্যে আগামী ১০ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশনে পাসপোর্টধারীদের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আগামী ১৫ জুন সোমবার সকাল থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হবে। 

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর জানান, পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী