শিশু ধ র্ষ ণে অভিযুক্ত সেই ছা ত্র লী গ নেতার আ*ত্মসমর্পণ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৫ AM

শিশু ধ র্ষ ণে অভিযুক্ত সেই ছা ত্র লী গ নেতার আ*ত্মসমর্পণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৬/২০২৫ ১১:৪১:৪৭ AM

শিশু ধ র্ষ ণে অভিযুক্ত সেই ছা ত্র লী গ নেতার আ*ত্মসমর্পণ

ছবি : সংগৃহীত


সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও ছাত্রলীগ নেতা মো. আব্দুল মজিদ মিনু শেষ পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করেছেন। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের ধারাবাহিক অভিযান ও সর্বাত্মক প্রচেষ্টায় তিনি বুধবার (৪ জুন) আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হন।

এর আগে গত ২৩ মে কাজিপুর উপজেলার মেঘাই গ্রামে এই ঘটনাটি ঘটে। শিশুটিকে আম খাওয়ানোর প্রলোভনে পাশের যমুনা নদীর তীরে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। অভিযুক্ত মিনু ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং ছাত্রলীগের কাজিপুর সদর ইউনিয়ন শাখার উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক।

ঘটনার পর থেকেই মিনু পলাতক ছিলেন। শিশুটির পরিবারের পক্ষ থেকে ২৯ মে কাজিপুর থানায় মামলা দায়ের করা হয়।

মিনুর গ্রেপ্তার দাবিতে এলাকাবাসী এবং শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন ও ২৪ ঘণ্টার আল্টিমেটামের পর কাজিপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তি ও অন্যান্য উপায়ে অভিযান চালিয়ে আসামিকে আত্মসমর্পণে বাধ্য করে।

কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, আমাদের অভিযান অব্যাহত ছিল। আসামি আজ দুপুরের আগে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী