বরগুনায় শহীদ মিনারে হাট!—জাতীয় স্মৃতির অ প মা ন নিয়ে তো ল পা ড়
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৩ AM

বরগুনায় শহীদ মিনারে হাট!—জাতীয় স্মৃতির অ প মা ন নিয়ে তো ল পা ড়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ০৯:৩৮:২৯ AM

বরগুনায় শহীদ মিনারে হাট!—জাতীয় স্মৃতির অ প মা ন নিয়ে তো ল পা ড়

ছবি : সংগৃহীত


ঈদুল আজহা উপলক্ষে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পশুর হাট বসানোর ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শহীদ মিনারের বেদিতে পান, সিগারেট ও বাদামের ভ্রাম্যমাণ দোকান বসেছে এবং অনেকে জুতা পরে বেদিতে উঠে হাঁটাচলা করছেন।

গত মঙ্গলবার বিকেলে এমন দৃশ্য দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ক্রেতা-বিক্রেতাদের সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন বরগুনার সংস্কৃতিকর্মী ও পরিবেশকর্মীরা। খেলাঘর বরগুনা শাখার চারুকলা বিষয়ক সম্পাদক আরিফুর রহমান বলেন, শহীদ মিনারে জুতা, স্যান্ডেল পরে ওঠা জাতিকে অপমান করার শামিল। বরগুনা পৌরসভার অবহেলার কারণেই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। ইজারাদারকে আগেভাগেই নিষেধ করলে এই অপ্রীতিকর ঘটনা এড়ানো যেত।

পশুর হাটের ইজারাদার তহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় একদিনের জন্য শহীদ মিনার মাঠে হাট বসানো হয়েছিল। তবে ভবিষ্যতে আর সেখানে হাট বসানো হবে না।এ বিষয়ে বরগুনা পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অনিমেষ বিশ্বাস বলেন, ইজারাদারকে একদিনের জন্য মৌখিক অনুমতি দেওয়া হয়েছিল। শহীদ মিনারের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে জানতে পেরে আমি নিজেই হাটে মাইকিং করিয়ে লোকজন সরিয়ে নিই।

তিনি আরও জানান, ভবিষ্যতে হাটের জন্য সরকার নির্ধারিত শিশু সদন মাঠ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সেখানেও সরকারি বিধিনিষেধ থাকায় চাপে পড়েছে পৌর কর্তৃপক্ষ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী