নবীনগরে বাস-সিএনজি সং ঘ র্ষে প্রা ণ গেল ৩ জনের
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৫ AM

নবীনগরে বাস-সিএনজি সং ঘ র্ষে প্রা ণ গেল ৩ জনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ১১:৪৬:০৭ AM

নবীনগরে বাস-সিএনজি সং ঘ র্ষে প্রা ণ গেল ৩ জনের

ছবি : সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) সকালে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশার যাত্রী লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম, নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া। তিনি অটোরিকশাচালক ছিলেন। অপর নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানান, সকালে নবীনগর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা কুমিল্লার কোম্পানিগঞ্জ যাওয়ার পথে বাঁশবাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ তিন নিহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী