ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নি হ ত
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৩ AM

ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ০৬:২২:০২ AM

ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নি হ ত

ছবি : সংগৃহীত


ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় স্ত্রী-সন্তানসহ গোলাম মোস্তফা (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার ভাটই-ফুলহরি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা শৈলকুপার হুদা মাইলমারী গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে। নিহত অন্যরা হলেন গোলাম মোস্তফার স্ত্রী সেলিনা খাতুন (৩৫) ও ছেলে মাহিম (৫)।

প্রত্যক্ষদর্শী ভাটই বাজারের তোজাম্মেল হক তোজাম জানান, ঈদের কেনাকাটা শেষে ঝিনাইদহ শহর থেকে স্ত্রী সেলিনা খাতুন ও ছেলে মাহিমকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। এ সময় তিনি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই-ফুলহরি সংযোগ সড়কে পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শিশু মাহিম। গুরুতর আহত অস্থায় স্ত্রী সেলিনা ও স্বামী গোলাম মোস্তফাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে মাইলমারী গ্রামের লিঠন ও হাসিবুল ইসলাম জানান, দুপুরে স্ত্রী-সন্তানসহ গোলাম মোস্তফা ঝিনাইদহে ঈদের কেনাকাটা করতে যান। বাড়ি ফেরার পথে তারা নিহত হন। একই পরিবারের সব সদস্য নিহত হওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের খুশির পরিবর্তে ওই পরিবারে গভীর শোক নেমে এসেছে।

ঝিনাইদহ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস খবর নিশ্চিত করে জানান, শৈলকুপার ভাটই বাজার এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী, সন্তান ও স্বামী নিহত হয়েছেন। তাদের মরদেহ সদর হাসপাতালে মর্গে রাখা আছে। ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী