সী মা ন্তে গরু চো*রাচালান ও চামড়া পা চা র রো*ধে স ত র্ক অবস্থানে বি জি বি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

সী মা ন্তে গরু চো*রাচালান ও চামড়া পা চা র রো*ধে স ত র্ক অবস্থানে বি জি বি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ১১:৫৬:২০ পূর্বাহ্ন

সী মা ন্তে গরু চো*রাচালান ও চামড়া পা চা র রো*ধে স ত র্ক অবস্থানে বি জি বি

ছবি : সংগৃহীত


আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে অপরাধ দমন, গরু চোরাচালান ও চামড়া পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন বাহিনীটির নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক কর্নেল এস এম বদরুদ্দোজা। বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় নীলফামারীতে ব্যাটালিয়নের ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

৫৬ বিজিবির অধিনায়ক বলেন, চলতি বছর দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্তসংখ্যক কোরবানির পশু মজুত আছে। পাশের দেশ থেকে গরুসহ কোরবানির পশু প্রবেশের কারণে দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হন—সে বিষয়টি নিশ্চিতে কাজ করছে বিজিবি।

কর্নেল এস এম বদরুদ্দোজা জানান, দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উদ্‌যাপন করতে পারেন, এ জন্য বিজিবির সদস্যরা সীমান্তের নিরাপত্তা বিধান, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামায়াতের নিরাপত্তাবিধানে সচেষ্ট ও তৎপর থাকবেন।

সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় পুশ ইনের বিষয়ে বিজিবির এই কর্মকর্তা বলেন, পুশ ইন প্রতিরোধে ৫৬ বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সতর্ক অবস্থানে আছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশইন করায় বিজিবি নিয়মিতভাবে বিএসএফের সঙ্গে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, নীলফামারীতে এখনো কোনো পুশ ইন হয়নি। তবে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের সীমান্তে ৫৮ জনকে ঠেলে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী