দেশনেত্রী আমার উপহার গ্রহণ করেছেন, আবার আমাকেও দিয়েছেন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৩ AM

দেশনেত্রী আমার উপহার গ্রহণ করেছেন, আবার আমাকেও দিয়েছেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৫ ০৮:৪৪:৪১ AM

দেশনেত্রী আমার উপহার গ্রহণ করেছেন, আবার আমাকেও দিয়েছেন

ছবি : সংগৃহীত


ঈদুল আযহা উপলক্ষে দীর্ঘ ছয় বছর ধরে লালন-পালন করা নিজের শখের ষাঁড় 'কালো মানিক' বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে ঢাকায় গিয়েছিলেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধা। যদিও শেষ পর্যন্ত ষাঁড়টি নিয়ে ফিরে এসেছেন তিনি। তবুও খুশি সোহাগ ও তার পরিবার।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র সামনে পৌঁছান সোহাগ মৃধা। সঙ্গে ছিলেন তার ছোট ছেলে জিসান এবং আরও চার সফরসঙ্গী। ফিরোজায় প্রবেশ করে চেয়ারপারসনের আতিথেয়তা গ্রহণ করেন তারা। এসময় খালেদা জিয়ার পক্ষ থেকে ঈদের উপহারও দেওয়া হয় তাদের।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া উপহার পেয়ে আনন্দিত হয়েছেন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে ষাঁড়টি স্থানীয়ভাবে কোরবানি অথবা বিক্রি করার পরামর্শ দিয়েছেন তিনি।

পরে মুঠোফোনে সোহাগ মৃধার সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সোহাগ ও তার পরিবারকে ঈদের শুভেচ্ছা জানান এবং উপহার দেন। 

শুক্রবার (৬ জুন) সকালে ‘কালো মানিক’ নিজ বাড়িতে ফিরলে এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়। এসময় সোহাগ মৃধা বলেন,‘আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই। দেশনেত্রী আমার উপহার গ্রহণ করেছেন, আবার উপহার হিসেবে ফেরতও দিয়েছেন। তারেক রহমান স্যার ভিডিও কলে আমার ও ছেলের সঙ্গে কথা বলেছেন, আমাদের উপহার দিয়েছেন। আমরা খুবই আনন্দিত।’ এ সময় স্যারের বিষয়ে জানতে চাইলে সোহাগ জানান,‘ঈদের পর ষাঁড়টির ব্যাপারে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকঢোল পিটিয়ে উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন সোহাগ। তিনটি সুসজ্জিত ট্রাক, ব্যান্ডপার্টি, সাউন্ড সিস্টেমসহ নানা আয়োজনে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক কৃষকের উপহার দেওয়া গরুর খবর দেখে অনুপ্রাণিত হয়ে প্রায় ১ হাজার ৪০০ কেজি ওজন, দৈর্ঘ্য ১০ ফুট এবং ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার কালো মানিককে তার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য আগ্রহী হয়েছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে এতোদিন শখ করে লালন-পালন করেন কালো মানিককে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী