ঈদের দিন রাতে স ড় কে প্রা ণ গেল তামিমের, আ হ ত ৬ যুবক
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৮ AM

ঈদের দিন রাতে স ড় কে প্রা ণ গেল তামিমের, আ হ ত ৬ যুবক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৫ ১০:০৩:৫৮ AM

ঈদের দিন রাতে স ড় কে প্রা ণ গেল তামিমের, আ হ ত ৬ যুবক

ছবি : সংগৃহীত


ঝিনাইদহের শৈলকূপায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তামিম (১৬) নামে এক তরুণ নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। ঈদের দিন শনিবার (৭ জুন) রাত নয়টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম হরিণাকুন্ডু উপজেলার চরপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন, হরিনাকুন্ডু উপজেলা পুরাহাটি গ্রামের আহাতাব মন্ডলের ছেলে মারুফ (১৫), লাভলু মন্ডলের ছেলে রাজিব মন্ডল (২৪), একই গ্রামের রিংকু (১৮), জাহিদুল ইসলামের ছেলে সাগর (১৫) ও শুকুর আলীর ছেলে গিয়াসউদ্দিন।

স্থানীয় রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলাম জানান, রাত নয়টার দিকে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে তিনজন ও অপর মোটর সাইকেলে চারজন আরোহী ছিলেন। শৈলকূপা উপজেলার যাদবপুর গ্রামে পৌঁছলে মোটরসাইকেল দুটি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তামিম হোসেন মারা যান।

এসআই আমরুল ইসলাম আরও জানান, গুরুতর আহতদের ঝিনাইদহ ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময়, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী