নিজে নিজে কমিটি দিয়ে শো ক জে র চিঠি পেলেন এনসিপি নেতা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ AM

নিজে নিজে কমিটি দিয়ে শো ক জে র চিঠি পেলেন এনসিপি নেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৫ ০৩:২০:৩১ AM

নিজে নিজে কমিটি দিয়ে শো ক জে র চিঠি পেলেন এনসিপি নেতা

ছবি : সংগৃহীত


দলীয় কোনো পর্ষদে আলোচনা না করে সার্চ কমিটি দিয়ে তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ। কেন্দ্রীয় সংগঠন ব্যক্তিগত কমিটি বাতিলের পাশাপাশি আরিফকে শোকজ করে চিঠি দিয়েছেন। সোমবার (৯ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা চিঠিতে এ শোকজ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘গত ৬ জুন তারিখে চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটি গঠনের জন্য পার্টি প্যাডে আপনার স্বাক্ষরিত ও অনুমোদিত একটি ‘সার্চ কমিটি’ রাজনৈতিক পর্ষদের নজরে এসেছে। ‘অঞ্চল তত্ত্বাবধায়ক’ হিসেবে এই ধরণের কোনো সার্চ কমিটি গঠনের এখতিয়ার আপনার নেই। আপনাকে কেন্দ্র থেকে এমন কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। অতএব, পার্টি প্যাডে আপনার স্বাক্ষরিত ও অনুমোদিত চট্টগ্রাম দক্ষিণ জেলা সার্চ কমিটি এখতিয়ার ও সাংগঠনিক নীতিবহির্ভূত হওয়ায় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্দেশনা মোতাবেক বাতিল ঘোষণা করা হলো।’

‘পাশাপাশি এখতিয়ার বহির্ভূতভাবে সার্চ কমিটি গঠন এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে কেনো আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন দিনের মধ্যে রাজনৈতিক পর্ষদের নিকট প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী