বাবাকে হ*ত্যা করে বাড়িতে গিয়ে মাকে জানালেন ছেলে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বাবাকে হ*ত্যা করে বাড়িতে গিয়ে মাকে জানালেন ছেলে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৫ ০৯:৪২:০৩ অপরাহ্ন

বাবাকে হ*ত্যা করে বাড়িতে গিয়ে মাকে জানালেন ছেলে

ফাইল ছবি


ঝিনাইদহ সদর উপজেলার শংকরপুর গ্রামে ছেলের কোদালের কোপে শাহাদত হোসেন (৬৩) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফয়সাল হোসেনকে (২২) আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাদত হোসেন একই গ্রামের তাইজেল হোসেনের ছেলে।

স্থনীয়রা ও নিহতের স্বজনরা জানান, সোমবার সকাল ১০টার দিকে কৃষক শাহাদত হোসেন তার ছেলে ফয়সাল হোসেনকে সঙ্গে নিয়ে মাঠে মরিচের ক্ষেতে কাজ করতে যান। কাজ করার সময় ফয়সাল আকস্মিকভাবে কোদাল দিয়ে তার বাবা শাহাদত হোসেনের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহাদত হোসেন মারা যান। পরে মৃত বাবাকে মাঠে রেখে বাড়িতে ফিরে গিয়ে নিজেই তার মাকে ঘটনা জানান ছেলে ফয়সাল। এ সময় স্থানীয়রা ও স্বজনরা মাঠে গিয়ে শাহাদতের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।


নিহতের পরিবার সূত্রে জানা যায়, ফয়সাল হোসেন দুই বছর ধরে মানসিক বিকারগ্রস্ত। পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা শেষে কিছুদিন আগে বাড়িতে ফিরেছেন। হাসপাতাল থেকে ফিরে এর আগেও ফয়সাল হোসেন তার মাকে মারধর করে জখম করেছিল।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসেছি। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ছেলে ফয়সালকে আটক করা হয়েছে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী