পরিবারের সবাইকে অ জ্ঞা ন করে লু ট পা ট
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ AM

পরিবারের সবাইকে অ জ্ঞা ন করে লু ট পা ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৫ ০৭:৪০:৫২ PM

পরিবারের সবাইকে অ জ্ঞা ন করে লু ট পা ট

ফাইল ছবি


সিরাজগঞ্জের কামারখন্দে পরিবারের সবাইকে অজ্ঞান করে লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে এক ব্যবসায়ী ও তার স্ত্রী-সন্তানকে অচেতন করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের পেছরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন—এলাকার তাতেঁর কাজে ব্যবহৃত মালামাল বিক্রি করা ব্যবসায়ী ফিরোজ আলী (৩৫), তার স্ত্রী সোনিয়া খাতুন (৩০) ও মেয়ে রাকা খাতুন (১৪)।

স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার সকালে তাদের সবাইকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বেলা ৩টার পর তাদের জ্ঞান ফিরলেও এখনো কথা বলার মতো অবস্থায় নেই। ফলে লুট হওয়া মালামালের প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ঘরের বিভিন্ন আসবাবপত্রও এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।


ব্যবসায়ী ফিরোজ আলীর ভাই জাহিদুল ইসলাম বলেন, সকালে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো তাদের বিস্তারিত বলার অবস্থায় নেই, ফলে কিছু বোঝা যাচ্ছে না।

এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে কামারখন্দ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করেছে। থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রব বলেন, জানালার গ্রিল কাটা অবস্থায় পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী