ব জ্র-বৃষ্টির মধ্যে সী মা ন্ত ঠেলে ঢোকানো হলো নারী-শিশুসহ ২০ বাংলাদেশিকে
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৩ AM

ব জ্র-বৃষ্টির মধ্যে সী মা ন্ত ঠেলে ঢোকানো হলো নারী-শিশুসহ ২০ বাংলাদেশিকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৫ ১১:৪৪:০২ AM

ব জ্র-বৃষ্টির মধ্যে সী মা ন্ত ঠেলে ঢোকানো হলো নারী-শিশুসহ ২০ বাংলাদেশিকে

ছবি : সংগৃহীত


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে আবারো ১০ শিশুসহ ২০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগে মুষলধারে বৃষ্টির মধ্যেই তাদের অবৈধভাবে পুশ ইন করা হয়।

বুধবার (১৮ জুন) ভোর পৌনে ৫ টার দিকে ভারতের ৭১ ব্যাটালিয়নের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশ দিয়ে দিয়ে ওই ২০ জনকে পুশ ইন করে।

এর আগে, ভারতীয় পুলিশ ভারতের হরিয়ান এলাকা থেকে ইটভাটায় কাজ করার সময় তাদেরকে আটক করে। পুশ ইন করা ব্যক্তিদের মধ্যে ৩ জন্য পুরুষ, ৭ জন মহিলা এবং ১০ জন শিশু রয়েছে।বিষয়টি নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কুড়িগ্রামের অধিবাসী বলে জানায়, বলেন এই কর্মকর্তা।

লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু তাদের হেফাজতে থাকা ২০ জনের উদ্ধৃতি দিয়ে জানান, ঠেলে দেয়া এই ২০ জন প্রায় দশ বছর আগে বিভিন্ন সময় বাংলাদেশের কুড়িগ্রাম এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর হরিয়ান এলাকায় একটি ইটভাটায় দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং বাংলাদেশের ভেতরে পুশ ইন করে।

তাৎক্ষণিকভাবে বিজিবি’র একটি টহল দল সীমন্ত এলাকা থেকে তাদের হেফাজতে নিয়ে স্থানীয় ক্যাম্পে থাকার ব্যবস্থা করেন। পরে তাদের দেয়া তথ্য যাচাই করা হয়। এ সময়, হেফাজতে থাকা ওই ২০ জনকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী