বড়লেখায় কৃষকদের নিয়ে ‘পার্টনার কং গ্রে স’ অনুষ্ঠিত
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

বড়লেখায় কৃষকদের নিয়ে ‘পার্টনার কং গ্রে স’ অনুষ্ঠিত

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৬/২০২৫ ০৫:৫৬:৫১ অপরাহ্ন

বড়লেখায় কৃষকদের নিয়ে ‘পার্টনার কং গ্রে স’ অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টার প্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায়

PFS এবং Non PFS সদস্য নিয়ে মৌলভীবাজারের বড়লেখায় পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বড়লেখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। 

সিনিয়র মনিটরিং অফিসার,পার্টনার প্রোগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনোয়ার হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার  তাহমিনা আক্তার বলেন, এই প্রকল্পের লক্ষ্য হল- বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে রূপান্তর ঘটানো, যেখানে পুষ্টি, উদ্যোক্তা বৃদ্ধি এবং স্থিতিশীলতা নিশ্চিত করা। পার্টনার কংগ্রেস মূলত এই প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য একটি প্ল্যাটফর্ম। আর তাই এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের সঠিক বাজারজাতকরণ এবং মূল্য শৃঙ্খল (ভ্যালু চেইন) শক্তিশালী করার ওপর জোর দেয়া। 

অনুষ্ঠানে কংগ্রেসে কৃষি ও পুষ্টিনির্ভর উন্নয়ন, উদ্যোক্তা কার্যক্রম এবং টেকসই গ্রামীণ উন্নয়ন সংক্রান্ত নানা দিক তুলে ধরে 

মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ এএস এম রাশেদুজ্জামান বিন হাফিজ, এসময় তিনি বলেন, বাংলাদেশ সরকার কৃষকদের স্মার্ট কার্ড কার্যক্রম শুরু করেছেন, আগামীতে বড়লেখায় কৃষকদের স্মার্ট কার্ড করা হবে, আমরা উপজেলায় ১৪টি কংগ্রেস পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দিয়েছি। পার্টনার প্রকল্প কৃষি ও পুষ্টি উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে কাজ করে যাচ্ছে। এই কংগ্রেসের মাধ্যমে মাঠ পর্যায়ের কৃষক, উদ্যোক্তা ও কর্মকর্তাদের মধ্যে সমন্বয় এবং ধারণা বিনিময়ের সুযোগ করে দিয়েছে। 

উপ- সহকারী কৃষি কর্মকর্তা পলাশ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বর্নী ইউপির চেয়ারম্যান  মো. জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব।  

এছাড়াও কৃষি উদ্যোক্তা, কৃষক-কৃষাণি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা  অংশ নেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ