যশোরে তিন বছর পর করোনায় একজনের মৃ ত্যু
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১২ AM

যশোরে তিন বছর পর করোনায় একজনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ১০:৫৪:৪৬ AM

যশোরে তিন বছর পর করোনায় একজনের মৃ ত্যু

ছবি : সংগৃহীত


যশোরে ইউসুফ আলী (৪২) নামে আরও এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে মারা যান তিনি।

মৃত ইউসুফ আলী যশোরের মণিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

হাসপাতালের আরএমও ডা. বজলুর রশিদ টুলু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইউসুফ আলী ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত রোগী হিসেবে গত ১৩ জুন হাসপাতালে ভর্তি হন‌। করোনায় আক্রান্ত সন্দেহের পরদিন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর করোনা পরীক্ষার জন্য তার নমুনা পাঠানো হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর রাত ১টার দিকে তিনি মারা যান।

আরএমও ডা. টুলু আরও জানান, এর আগে মঙ্গলবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন থেকে শেখ আমির নামে আরেকজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

এ ছাড়া আইসিইউতে আরও দুজন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী