মৌলভীবাজার জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত কমিটি দুটি সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
৩১ সদস্যের এই কমিটির মেয়াদ তিন মাস কিংবা আহ্বায়ক কমিটির আগ পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
খালেদ হাসানকে প্রধান সমন্বয়কারী হিসেবে ঘোষিত কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে রাখা হয়েছে ৯ জনকে। তারা হলেন- ফাহাদ আলম, এহসান জাকারিয়া, মো. ইকবাল হোসেন, রুমন কবির, শামায়েল রহমান, নিলয় রশিদ, সানাউল ইসলাম সুয়েজ, শাহ মিসবাহ ও সৌমিত্র দেব।
কমিটির ২১ সদস্য হলেন- অ্যাডভোকেট কৌশিক দে, জাহাঙ্গীর আলম, ভীমপল সিনহা, রাসেল থিংগুজাম, জায়েদ আহমদ, সুমি চৌধুরী জয়া, প্রলয় বিশ্বাস, আব্দুল বারী খোবায়েব, বৈশিষ্ট্য গোয়ালা, তামিম আহমেদ, আবু সুফিয়ান, সৈয়দ মুফলেউস সালেকিন, সাফওয়ান চৌধুরী, আব্দুল্লাহ আল হোসাইন, লিংকন তালুকদার, জুবায়েল আহমদ শুভ, নিজাম উদ্দিন, আশরাফ আহমদ, মোহাম্মদ মেরাজ চৌধুরী, মোহাম্মদ হিরাজ আলী শাহ ও হোসাইন আহমদ।
জৈন্তা বার্তা/আরআর




