কা রা ভো গ শেষে ভা র ত থেকে ফিরলেন ১৪ বাংলাদেশি
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৩ AM

কা রা ভো গ শেষে ভা র ত থেকে ফিরলেন ১৪ বাংলাদেশি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ০৫:৫৩:৫৯ PM

কা রা ভো গ শেষে ভা র ত থেকে ফিরলেন ১৪ বাংলাদেশি

ছবি : সংগৃহীত


চাকরির খোঁজে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে পাড়ি জমিয়েছিলেন ১৪ জন বাংলাদেশি নাগরিক। তবে স্বপ্নের চাকরির বদলে সেখানে তাদের ঠাঁই হয় কারাগারে। অবশেষে দীর্ঘ কারাভোগ শেষে বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৩টায় তারা দেশে ফিরেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে।

ফেরত আসা নাগরিকদের মধ্যে রয়েছেন— মো. ইসমাইল, হারুন মজুমদার, পাপিয়া আক্তার, লিজা খানম, লিজা খাতুন, আশা মণি, মফিজুল ইসলাম, তাহিয়াতুন নেসা, আখি ইসলাম, সঞ্জয় সরকার, স্বপন সরকার, যিশু কান্তি দাস, বিপুল দাস ও সুশেন দাস। তারা ফেনী, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নড়াইল, চাঁদপুর, খুলনা, নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

এই বাংলাদেশিদের দেশে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সহকারী হাইকমিশনের সহায়তায় ও ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের মধ্যস্থতায় তারা দেশে ফেরেন। ফেরার পর আখাউড়া স্থলবন্দরে ‘শূন্যরেখা’য় তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন জানান, ফেরত আসাদের আমরা জরুরি খাদ্য সহায়তা ও কিছু আর্থিক প্রণোদনা দিয়েছি। পরে পুনর্বাসনের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

অন্যদিকে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ জানান, কাজের সন্ধানে অবৈধভাবে ভারত গিয়ে আটক হন এই ১৪ জন। আদালতের নির্দেশে তাদের কারাভোগ শেষে দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে আগরতলায় আরও ৩৩ জন বাংলাদেশি আটক রয়েছেন। যাদেরও পর্যায়ক্রমে পুশ ব্যাক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী