কাঁঠাল নিয়ে দ্ব*ন্দ্বে ভাবিকে কু পি য়ে হ*ত্যা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ AM

কাঁঠাল নিয়ে দ্ব*ন্দ্বে ভাবিকে কু পি য়ে হ*ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৫ ০৪:২২:১৬ PM

কাঁঠাল নিয়ে দ্ব*ন্দ্বে ভাবিকে কু পি য়ে হ*ত্যা

ছবি : সংগৃহীত


মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি কাঁঠাল নিয়ে দ্বন্দ্বে ভাবিকে কুপিয়ে হত্যা করেছেন দেবর। শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নালী ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূর নাম সোভা বেগম (৩৫)। তিনি হরিরামপুর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা হাসমত মোল্লার মেয়ে। তার স্বামী নালী গ্রামের বাসিন্দা সালাম মিয়া (৩৮)। ঘটনার পর অভিযুক্ত দেবর রাকিব (২৮) পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালাম ও রাকিব দুজনেই বিবাহিত। দুই ভাইয়ের আলাদা সংসার। তাদের বসতবাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ ছিল। কয়েক মাস আগে রাকিব নিজের ভাগের গাছটি কেটে ফেলেন। আজকে সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন। এ সময় রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশ দাবি করেন। এ নিয়ে দেবর-ভাবির মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে ভাবিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই সোভা বেগমের মৃত্যু হয়।

নিহতের বড় ছেলে শামীম (১৭) ঢাকার একটি কারখানায় কাজ করে। ছোট ছেলে সাকিব (১১) স্থানীয় উভাজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী