শ্রীমঙ্গলে নিসচার উদ্যোগে গুণীজনকে সম্মাননা স্মারক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

শ্রীমঙ্গলে নিসচার উদ্যোগে গুণীজনকে সম্মাননা স্মারক

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৬/২০২৫ ০৭:২২:৪০ অপরাহ্ন

শ্রীমঙ্গলে নিসচার উদ্যোগে গুণীজনকে সম্মাননা স্মারক

ছবি: নিজস্ব


সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরবজনক ভূমিকার স্বীকৃতি হিসেবে শ্রীমঙ্গলে ৪০ জন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখা।

শুক্রবার (২০ জুন) বিকেল ৪টায় নিসচার উপজেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডাক্তার, পুলিশ কর্মকর্তা, শিক্ষক, মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ সম্মাননা প্রদান করা হয়।

নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক উত্তম রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ আমজাদ হোসেন রনি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ লাইফ হাসপাতালের চেয়ারম্যান ও নিসচার উপদেষ্টা ডা. নাজেম আল কোরেশী রাফাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল শহর ও যানবাহন পুলিশের পরিদর্শক (টিআই) এস এম জালাল উদ্দিন।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন—ডা. নাজেম আল কোরেশী রাফাত, টিআই এস এম জালাল উদ্দিন, সেফ দ্য ফিউচার ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান মতিন, নিসচার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

প্রধান অতিথি বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শুধু আইন প্রয়োগই নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। নিসচা সেই দায়িত্ববোধ থেকেই নিরলস কাজ করে যাচ্ছে।” এমন আয়োজনের জন্য নিসচা শ্রীমঙ্গল শাখাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে সকল সম্মানিত ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ