২৪ ঘণ্টায় ৬ জনের করোনা শনাক্ত, মৃ*ত্যু নেই
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ AM

২৪ ঘণ্টায় ৬ জনের করোনা শনাক্ত, মৃ*ত্যু নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৫ ০৮:৫৪:০৩ PM

২৪ ঘণ্টায় ৬ জনের করোনা শনাক্ত, মৃ*ত্যু নেই

ফাইল ছবি


গত ২৪ ঘণ্টায় দেশে ৬ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। ১০৬ জনের নমুনা পরীক্ষা করে এদের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত ৬ জনসহ দেশে এই পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৩৮ জনে। নতুন করে কেউ মারা না যাওয়ায় মৃত্যু সংখ্যা ২৯ হাজার ৫০৬ অপরিবর্তিত রয়েছে।

মহামারি শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৬৬ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু'দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী