বসিলায় ডি*বির অ ভি যা নে গ্রে প্তা র বগুড়ার মতিন সরকার
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫০ AM

বসিলায় ডি*বির অ ভি যা নে গ্রে প্তা র বগুড়ার মতিন সরকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৬/২০২৫ ১১:৪৮:০৫ AM

বসিলায় ডি*বির অ ভি যা নে গ্রে প্তা র বগুড়ার মতিন সরকার

ছবি : সংগৃহীত


বগুড়া শহর যুবলীগ নেতা ও সাবেক পৌরকাউন্সিলর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আবদুল মতিন সরকার বগুড়া শহর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে। বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করে জানান, মতিন সরকারের বিরুদ্ধে ডজনখানেক হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। জেলা ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি জানান, তার নামে ১০ বছরের সাজা গ্রেপ্তারি পরোয়ানাসহ বৈষম্য বিরোধী আন্দোলনের ১০টি মামলা রয়েছে। গ্রেপ্তার আব্দুল মতিন সরকারকে বগুড়ায় আনা হয়েছে। আগামীকাল রবিবার তাকে আদালতে পাঠানো হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী