এক দিনে করোনায় ৫ জনের মৃ ত্যু, শ না ক্ত ৩৬
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ AM

এক দিনে করোনায় ৫ জনের মৃ ত্যু, শ না ক্ত ৩৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৬/২০২৫ ০৭:৪৪:৪৯ PM

এক দিনে করোনায় ৫ জনের মৃ ত্যু, শ না ক্ত ৩৬

ছবি : সংগৃহীত


দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৬২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ। দেশে চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৫৯৮ জন করোনা পরীক্ষা করেছেন। এর বিপরীতে ৪৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এই বছর করোনায় মৃত্যু হয়েছে ১৬ জনের। এর মধ্যে ৯ জন নারী আর সাতজন পুরুষ রয়েছেন। আর এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫১৫।

চলতি বছর প্রথম ৫ জুন করোনায় আক্রান্ত একজনের মৃত্যুর খবর জানা যায়। এরপর ১৩ জুন দুজন, ১৫ জুন একজন, ১৬ জুন একজন ও ১৭ জুন দুজন, ১৮ জুন একজন, ১৯ জুন একজন ও ২১ জুন দুজনের মৃত্যু হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী