জীবননগরে কোটি টাকার স্বর্ণসহ যুবক আ ট ক
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ AM

জীবননগরে কোটি টাকার স্বর্ণসহ যুবক আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ১০:১৮:০৪ AM

জীবননগরে কোটি টাকার স্বর্ণসহ যুবক আ ট ক

ছবি : সংগৃহীত


চুয়াডাঙ্গার জীবননগরে ৯টি স্বর্ণের বারসহ মো. মোমিন নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণের ওজন এক কেজি ১৬৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা। উপজেলার ইসলামপুর সড়কের উপর থেকে মোমিনকে আটক করা হয়।

আটক মোমিন একই উপজেলার গয়েশপুর গ্রামের তেতুল মন্ডলের ছেলে। গতকাল রবিবার গভীর রাতে মহেশপুর ৫৮ বিজিবি’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮টার দিকে ইসলামপুর মোড়ে অভিযান চালায় বিজিবি। এসময় সন্দেহভাজন মো. মোমিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৮টি বড় স্বর্ণের বার ও একটি ছোট স্বর্ণের টুকরা পাওয়া যায়।

বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আটক স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলো পাচারকারী মোমিন। আটক মোমিনকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী