মিয়ানমার সীমান্তে পাঁচটি আ গ্নে য়া স্ত্র উ দ্ধা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

মিয়ানমার সীমান্তে পাঁচটি আ গ্নে য়া স্ত্র উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ১২:১৪:৩৭ অপরাহ্ন

মিয়ানমার সীমান্তে পাঁচটি আ গ্নে য়া স্ত্র উ দ্ধা র

ছবি : সংগৃহীত


মিয়ানমার সীমান্তে পাহাড়ি জঙ্গল থেকে মালিকবিহীন পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুইটি একনালা বন্দুক ও তিনটি শর্টগান।

গতকাল রবিবার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর লেম্বুছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৫০ এর চার কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত চেয়ারম্যান ভাঙ্গা” নামক পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো কুখ্যাত চোরাকারবারি ও সন্ত্রাসী শাহিন ডাকাত গ্যাংয়ের গোপন আস্তানায় লুকানো ছিল। গ্যাংটির বিরুদ্ধে চলমান চোরাচালান ও অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বলেন, আমরা সীমান্তে চোরাচালান, সন্ত্রাস এবং অস্ত্রপাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। স্থানীয় পাহাড়ি এলাকায় কিছু সশস্ত্র গ্যাং সক্রিয় রয়েছে, যারা দেশীয় অস্ত্র ব্যবহার করে। এই অভিযান তাদের জন্য হুঁশিয়ারি।

তিনি আরও বলেন, সম্প্রতি আটক হওয়া শাহিন ডাকাত ও তার সহযোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আমরা অস্ত্রভাণ্ডারটিতে হানা দেই। উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনানুগ প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ৫ জুন নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকায় বিজিবি, পুলিশ, সেনাবাহিনীর যৌথ অভিযানে শাহিন ডাকাতকে আটক করে বিজিবি। তখনও তার দখল থেকে কিছু দেশীয় অস্ত্র ও চোরাচালানি পণ্য উদ্ধার হয়েছিল। উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় রবিবার রাতের এ অভিযান পরিচালনা করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী