একদিনে ২১ জনের শরীরে করোনা শ না ক্ত
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২১ AM

একদিনে ২১ জনের শরীরে করোনা শ না ক্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৫ ০৬:১৬:০৯ PM

একদিনে ২১ জনের শরীরে করোনা শ না ক্ত

ফাইল ছবি


গত ২৪ ঘণ্টায় দেশে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়।

মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত ২১ জনসহ দেশে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৮ জনে।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৭৬ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

জৈন্তাবার্তা / মনোয়ার