৩৬ দিনব্যাপী ‘জুলাই অ ভ্যু ত্থা ন’ উদযাপনের ঘোষণা এবি পার্টির
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

৩৬ দিনব্যাপী ‘জুলাই অ ভ্যু ত্থা ন’ উদযাপনের ঘোষণা এবি পার্টির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৫ ০৩:৩২:২২ অপরাহ্ন

৩৬ দিনব্যাপী ‘জুলাই অ ভ্যু ত্থা ন’ উদযাপনের ঘোষণা এবি পার্টির

ছবি : সংগৃহীত


‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষ্যে ৩৬ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।  শুক্রবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের বৈধ মাধ্যম নির্বাচন। কিন্তু শাসকগোষ্ঠী সবসময় নির্বাচন এড়িয়ে জোর করে ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছে।

১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০-এর নির্বাচন, মুক্তিযুদ্ধ এবং ১৯৯০-এর গণআন্দোলনের প্রসঙ্গ টেনে মঞ্জু বলেন, স্বাধীনতার পর রাষ্ট্র পুনর্গঠনের প্রতিটি অধ্যায়ে জনগণের অভ্যুত্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে।

তিনি বলেন, শুধু একটি নির্বাচন নয়- একাত্তর, নব্বই ও চব্বিশের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সকলের মধ্যে ঐকমত্য গড়ে তুলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে নতুন পথে এগিয়ে নিতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান, শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সত্তার, সহকারী দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শরণ চৌধুরী প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী